সোহেল রানা বাবু,বাগেরহাট: বাগেরহাট উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট,বালক ( অনূর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল খেলা বাগেরহাটের ঐতিহ্যবাহী চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে । ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বারুইপাড়া ইউনিয়নকে ৫-৩ গোলে পরাজিত করে গোটাপাড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক আজিজুর রহমান।অন্যান্যদের মধ্যে পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধাগণ,সহ বিপুল সংখ্যক দর্শক উপস্হিত ছিলো। খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি এবং মেয়র খান হাবিবুর রহমানের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ১০০০০ এবং রানার্স আপ দলকে ৫০০০ টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ড কাপে সদর উপজেলায় গোটাপাড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন
-
Md.Liton - আপডেট টাইম : 07:52:30 pm, Sunday, 22 May 2022
- 213 বার
জনপ্রিয় সংবাদ












