বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের গূড় ব্যবসায়ী ভূপাল সাহার (৪২) বিরুদ্ধে বাক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ ইতি সাহা (২৬) বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। গূড় ব্যবসায়ী ভূপাল সাহা গৃহবধূ ইতি সাহার সম্পর্কে চাচাতো ভাসুর।
অভিাযোগে জানা যায়, গৃহবধূ ইতি সাহার স্বামী তন্ময় সাহা একজন বাক-প্রতিবন্ধী। স্বামী অন্যের বাড়িতে কাজের সুবাধে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হয়। এই সুযোগে পাশ^বর্তি ভূপাল সাহা প্রায়ই ইতি সাহাকে খারাব প্রস্তাব দিব। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়িতে কেউ না থাকায় ভূপাল সাহা খারাব উদ্দেশ্যে ইতি সাহার ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ভূপাল সাহা তাকে খাবার প্রস্তাব দিলে ইতি সাহা তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। ভ’পাল সাহা ইতি সাহার কোন কথা না শুনে তাকে জাপটে ধরেন। এ সময় ইতি সাহা ডাক চিৎকার দিলে ভুপাল সাহা দ্রæত ঘর থেকে বের হন। তৎক্ষনাত ইতি সাহা এ বিষয়টি ভ’পালের পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়। তারা ইতি সাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভ’পাল সাহা তার ভাই তুষার সাহা, তুষার সাহার স্ত্রী মিঠু সাহা ও ভুপালের স্ত্রী মিনতি রানী সাহা সম্মিলিত হয়ে বাড়ির উঠানে এলাপাতাড়ি ভাবে মারধর করে। এক পর্যায়ে ইতি সাহা অসুস্থ হয়ে পড়ে ও রক্তক্ষরন শুরু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তন্ময় সাহার বড় ভাই চিন্ময় সাহা বলেন, আমার ভাই ঠিক ভাবে কথা বলতে পারে না। ভুপাল সাহা আমার পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে খারাব কাজ করে আসছে। সে শুধু আমার ছোট ভাইয়ের স্ত্রীর সাথে নয় আমার পরিবারের অনেকের সাথেই খারাব কাজ করেছে। আমরা কোন প্রতিবাদ করতে গেলেই আমাদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালায়। তাদের নির্যাতনের কারনে আমি এলাকা ছেড়ে বাড়ির বাইরে ভাড়া বাসায় থাকতে হয়। আমি ভ’পাল ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় পাশ্ববর্তি পলাশ কুমার সাহা বলেন, ভ’পাল সাহা বিভিন্ন সময় এলাকার অনেক নারীদের সাথে খারাব কাজ করেছে। তাকে নিয়ে একাধিকবার পরিষদে শালিসী হয়েছে ও জরিমানা দিয়েছে। আমরা এলাকার লোকজন এর প্রতিবাদ করতে গেলে ভ’পাল সাহা ও তার লোকজন দিয়ে আমাদেরকে হুমকি ধামকি প্রদান করে। আমাদের এলাকায় এ ধরনের অপকর্ম যাতে না হয় এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ঘটনায় বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বাক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষন চেষ্টা ও মারধরের অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 12:20:22 am, Wednesday, 5 April 2023
- 98 বার
জনপ্রিয় সংবাদ












