বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার বাগদিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, মাদ্রাসা প্রতিষ্ঠাকালিন থেকে ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপারের একক ক্ষমতা বলে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন । সভাপতি ও সুপারের যোগ সাজসে ১৯৮২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও যাবতীয় হিসাবাদী কমিটির ভিতর সীমাবদ্ধ রেখে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মাদ্রাসাটি এমপিও ভুক্ত হওয়ার পরও চল্লিশ বছরে ও প্রতিষ্ঠানে কোন নির্বাচন হয়নি। দুর্নীতি,স্বজনপ্রীতি, সভাপতি ও প্রিন্সিপাল এর সিন্ডিকেট, বারবার একই ব্যাক্তিকে সভাপতি পদে রেখে দুর্নীতির অবাধ ক্ষেত্র তৈরি। সভাপতির শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বলে সবাই জানে,তাকে ডিগ্রী পাশ দেখিয়ে নতুন করে সভাপতি পদের জন্য প্রিন্সিপালের পত্রের প্রেরণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগদিয়া আলিম মাদ্রাসার পার্শ্বে একটি কাতার সংস্থার এতিমখানা ভবন নির্মাণ হয়েছে উক্ত প্রতিষ্ঠানটি সুপার ও সভাপতি পরিচালনা করেন। এবং আরো জানা যায়, প্রিন্সিপাল মোঃ মাওলানা হামিদ উদ্দিন এর ছেলে নাজমুস শাদাৎ ত্বোহাকে অফিস সহকারি পদে নিয়োগ দেন। অপর দিকে সভাপতি শেখ নাসির উদ্দিন এর ছেলে মাহাদী হাসানকে অফিস সহকারি (কাম কম্পিউটার) পদে ও সুপারের দুই ভাগ্নে শাহাজাহান গ্রন্থ্যগার ও রুহুল আমিনকে নাইট গার্ডে নিয়োগ দেন। এবিষয় নিয়ে সুপারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন। স্থানীয় সচেতন মহল গণমাধ্যককর্মীদের জানান, একই পরিবারের কয়েকজনসহ আত্মীয় স্বজন দিয়ে মাদ্রাসাটি ভরা, এ নিয়ে এলাকার বাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়টি এলাকাবাসি প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বাগদিয়া আলিম মাদ্রাসায় ব্যাপক দুর্নীতির অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 11:28:26 pm, Saturday, 4 June 2022
- 155 বার
জনপ্রিয় সংবাদ












