Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বাল্যবিবাহ দেওয়ায় ভুয়া কাজির ৬ মাসের জেল

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:24:05 pm, Monday, 18 July 2022
  • 159 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে বাল্যবিবাহ সম্পাদনের অপরাধে মিজানুর রহমানে নামের এক ভুয়া কাজিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার মধ্যরাতে সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামে বাল্যবিয়ে সম্পাদন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানে নামের এক ভুয়া কাজিকে হাতেনাতে আটক করা হয়। আটক মিজানুর রহমান (৩১) সদরের দক্ষিণ খানপুর গ্রামের আমীর আলী শেখের ছেলে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম বলেন, মধ্য রাতে নকল বিবাহ নিবন্ধন ফরম ব্যবহার করে ১৪ বছর বয়সী ৮ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর সাথে পার্শবর্তী আব্দুল্লাহর বিবাহ সম্পাদনের কাজ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিজানুর রহমান নামের এক ভুয়া কাজিকে নকল নিবন্ধন ফরমসহ হাতেনাতে আটক করা হয় এবং তার কাছে ৪০-৫০টি বিবাহ সম্পাদনের পূরণকৃত নকল ফরম পাওয়া যায়৷বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ এর আওতায় দোষী সাব্যস্ত করে ৬ মাস করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।

আটক মিজানুর রহমান বাল্যবিয়ে সম্পাদন করে এবং পরবর্তীতে কনে ও বরের বয়স পূর্ণ হলে পার্শ্ববর্তী কোনো সরকারি বিবাহ নিবন্ধকের কাছে গিয়ে নিবন্ধন সম্পন্ন করিয়ে দেন বলে ভ্রাম্যমান আদালতের কাছে স্বীকার করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বাল্যবিবাহ দেওয়ায় ভুয়া কাজির ৬ মাসের জেল

আপডেট টাইম : 07:24:05 pm, Monday, 18 July 2022