Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:03:17 pm, Sunday, 1 May 2022
  • 221 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (০১ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন বাস ও ট্রাকের চালক, অপর জন ১০ মাসের শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাদের প্রথমে ফকিরহাট ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালক আটকা পড়েন। ফায়ার সার্ভিস এসে তাদের মৃত অবস্থায় বের করে। আহতের উদ্ধার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. সবুজ শেখ জানান, হাসপাতালে আনার পর ১০ মাসের একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাবা-মার অবস্থাও আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম ছ‌রোয়ার জানান, তারা ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আপডেট টাইম : 12:03:17 pm, Sunday, 1 May 2022