Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:47:26 pm, Thursday, 17 October 2024
  • 111 বার

বাগেরহাট প্রতিনিধি:দেশব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতারন করেন।
জেলার চিতলমারী ও কচুয়া উপজেলায় যুবদলের কেন্দ্র্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, রামপাল ও মংলা উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসান গণসংযোগ ও লিফলেট বিতারন করেন।
এ সময় লিফলেট বিতরণ শেষে পৃথক পৃথক পথসভায় বক্তারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান কাজ দ্রæত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরন

আপডেট টাইম : 06:47:26 pm, Thursday, 17 October 2024