নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম হাওলাদারসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদেরদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। রবিবার দুপুরে বেমরতা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির ও প্রধান সম্মানয়ক সাবেক সভাপতি এমএ সালাম। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শাহেদ আলী রবি, পল্টু সরদার, সাবেক জেলা যুবদল সভাপতি মেহেবুবুল হক কিশোর, বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের সদস্য সাবেক ছাত্রদল নেতা কালাম হাওলাদার, বিএনপি নেতা এমদাদুল হক, আশ্বাপ আলী হাওলাদার, তাহিদুল ইসলাম রানা, ফারুক হাওলাদার, কামাল শেখসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম হাওলাদার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় কালাম হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতা এমএ সালাম।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এমএ সালাম বলেন, কেউ অন্যায় করবেন না। অন্যায় করলে কিন্তু মাফ পাবেন না। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে এই সরকার অপরাধিদের কঠোর হস্তে দমন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরাও এই সরকারকে সহযোগিতা করব। সুন্দর একটি দেশ গড়ার জন্য সকলকে শান্ত থাকার আহবান জানান বিএনপির এই নেতা।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে বিএনপির মতবিনিময় সভা
-
Md.Liton - আপডেট টাইম : 03:49:31 pm, Monday, 26 August 2024
- 150 বার










