Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিক্রির হাত থেকে রক্ষা পেল শিশুসহ ৫৯ জন

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:13:47 pm, Friday, 28 October 2022
  • 187 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে মানবপাচার চক্রের সদস্য বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে খুলনা-মাওয়া মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।এসময় বাস থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া নারী, শিশুসহ ৫৯ ব্যক্তিকে উদ্ধার করে র‌্যাব-৬ এর সদস্যরা। উদ্ধার হওয়াদের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায়। আটকরা হলেন, পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকার মৃত বাবর আলী গাজীর ছেলে মো. লিটন গাজী (৫৪) ও লিটনের ছেলে মো. সোহাগ গাজী (১৯)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিকেলে র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, মানব পাচারকারী মো. লিটন গাজী ও তার ছেলে মো. সোহাগ গাজী নড়াইল জেলার একটি ইট ভাটায় কাজ দেওয়ার কথা বলে নারী ও শিশুসহ ৫৯ জন দরিদ্র ও অসহায় মানুষকে একটি বাসে তোলেন। পূর্ব পরকিল্পনা অনুযায়ী ওইসব ব্যক্তিদের নড়াইলে না নিয়ে রুপসার খান জাহান আলী সেতু অতিক্রম করে। তখন শ্রমিকরা বুঝতে পারে তাদের ফাঁকি দিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এক পর্যায়ে তারা জানতে পারে যে তাদেরকে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে হাটজাহারীতে এক ব্যক্তির ইট ভাটায় তাদের বিক্রি করা হবে। এটা বুঝতে পেরে শ্রমিকরা বাসের মধ্যে হট্টগোল ও চিৎকার চেচামেচি শুরু করেন।

গাড়ির পিছু নিয়ে ফকিরহাট এলাকা থেকে শ্রমিকদের উদ্ধার এবং মানব পাচারকারী মো. লিটন গাজী ও তার ছেলে মো. সোহাগ গাজীকে আটক করা হয়। মামলা দায়ের পূর্বক তাদেরকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিক্রির হাত থেকে রক্ষা পেল শিশুসহ ৫৯ জন

আপডেট টাইম : 05:13:47 pm, Friday, 28 October 2022