Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিদেশ ফেরত জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক মতবিনিময় সভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:46:35 pm, Thursday, 31 March 2022
  • 154 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিদেশ ফেরত জনগোষ্ঠি ও তাদের পরিবারের সদস্যদের দক্ষতা বৃদ্ধি পূর্বক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর স্কিল-২১ প্রজেক্টের আয়োজনে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি মিলনায়তনে দিনব্যাপি এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর প্রশিক্ষন পরিচালনা শাখার পরিচালক প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন।

বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি‘র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এমডি শামীম হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্কিল-২১ প্রজেক্টের প্রোগ্রাম অফিসার তাহমিনা খাতুন, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর উপ-পচিালক মোহাম্মাদ আলী সিদ্দিকি, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুল হাসান মালিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাজমুন নাহার, বিসিক, বাগেরহাটের উপ-ব্যবস্থাপক মোঃ শরিফ সরদার, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি‘র প্রশিক্ষক মোঃ মাজহারুল হাসান খান, এমডি হাবিবুল্লাহ, মোঃ শহিদুল ইসলাম সোনার, অভিশেক সরকার, আব্দুর রশীদ সরদার, আব্দুল ওয়াদুদ, স্কিল-২১ প্রজেক্টের সমন্বয়ক ইলিয়াস রহমাতুল্লাহ, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, পরিচালক ইসরাত জাহান, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর মোঃ নুরুল ইসলামসহ বিদেশগামী জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ে কাজকরা বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিদেশ থেকে ফিরে এসে বসে না থেকে নিজের পছন্দ অনুযায়ী দক্ষ হওয়ার সুযোগ রয়েছে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে। এখানে স্কিল-২১ প্রজেক্টের অধীনে ড্রাইভিং, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন কোর্স চালু রয়েছে। এসব প্রশিক্ষন বিদেশ ফেরত জনগোষ্ঠি ও তাদের পরিবারের সদস্যরা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় বিদেশ ফেরত জনগোষ্ঠি ও তাদের পরিবারের সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আইএলও‘র স্কিল-২১ প্রজেক্টের মাধ্যমে বিদেশ ফেরত জনশক্তি ও তাদের পরিবারের সদস্যরা প্রশিক্ষন নিয়ে কিভাবে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো পরিচালিত বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে পরিচালিত দক্ষতা উন্নয়ন মূলক বিভিন্ন কোর্স বিষয়ে অংশগ্রহনকারীদের অবহিত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিদেশ ফেরত জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক মতবিনিময় সভা

আপডেট টাইম : 12:46:35 pm, Thursday, 31 March 2022