খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শনিবার বিকেলে দেয়া এক মেইল বার্তায় বলা হয়, গত ১৮ মে রাতে রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে বেশকিছু কপার বৈদ্যুতিক ক্যাবল ও বৈদ্যুতিক ছকেট চুরি করে নিয়ে যায়। চোরাইকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে খুলনা র্যাব-৬ এর বরাবর একটি অভিযোগ দেয়। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার দাকোপ এলাকায় চোরাইকৃত তার আছে এবং চোরেরা সেখানে আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি দাকোপ আছাবুয়া গ্রামে অভিযান পরিচালনা করে চোর চক্রের সক্রিয় সদস্য আনারুল শেখকে গ্রেফতার করে। এ সময় চোরাইকৃত ৮৯ কেজি বৈদ্যুতিক ক্যাবল ও ৮৪ পিস ছকেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে খুলনা দাকোপ থানায় হস্তান্তর করে।
আসামির বিরুদ্ধে র্যাবের সহযোগিতায় তাপ বিদ্যুৎকেদ্রের সাইট ইনচার্জ বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেন।
Md.Liton 










