Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:44:22 pm, Tuesday, 13 December 2022
  • 93 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের পূর্ব-সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ বাজুয়া এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী একটি তক্ষকসহ দুইজন পাচারকারীকে আটক করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা।আটককৃতরা হলো, খুলনা দাকোপ এলাকার দিপক বিশ্বাস (৩৭) ও বাগেরহাটের মোংলা এলাকার সুবেন্দু সরদার (৪৭)।

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার দাকোপ থানা এলাকায় একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিভিন্ন মাধ্যম হতে তক্ষক সংগ্রহ করে পাচার করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মঙ্গলবার ভোরে দাকোপ থানাধীন বাজুয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিলুপ্তপ্রায় বন্যপ্রানী তক্ষক পাচারকারী ২ জনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। র‌্যাব-৬ দফতর থেকে বলা হয় বন্যপ্রাণী তক্ষক দক্ষিণ এশিয়ায় বিলুপ্তপ্রায় একটি প্রাণী। তক্ষক সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক বিভিন্ন চিকিৎসার ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশের গ্রাম বাংলার জঙ্গলে টিকটিকির মতো দেখতে প্রাণীটি কোটি কোটি টাকায় বিভিন্ন দেশে অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে আসছে বলে জানা যায়। এ কারণে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর আভিযানিক দল অবৈধ অর্থলোভী তক্ষক পাচার চক্রের সদস্যদের গ্রেফতার এবং বিপন্নপ্রায় এই প্রাণীর বিলুপ্তির হাত থেকে রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত তক্ষক এবং আসামিদ্বয়কে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক

আপডেট টাইম : 05:44:22 pm, Tuesday, 13 December 2022