Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিষমুক্ত সবজি খামার পরিদর্শনে বিদেশি প্রতিনিধি দল

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:39:33 pm, Friday, 9 September 2022
  • 118 বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে বিষমুক্ত সবজি খামার পরিদর্শন করেছে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কৃষি অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কমপিটিটিভনেস (এসএসিপি) প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নে (এমটিআর) জন্য দাতা সংস্থার এই প্রতিনিধি দল বেতাগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিষমুক্ত সবজি খামার ও বিপণন কেন্দ্র পরিদর্শন করে।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন প্রকল্প মূল্যায়নের টিম লিডার ডন গ্রিনবার্গ (আমেরিকা), দাতা সংস্থা আইএফএডির প্রোগ্রাম অফিসার শান্তনু আবে (জাপান), কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরামর্শক ড. হামিদুর রহমান, এমটিআর সদস্য কৃষিবিদ ড. আনিসুর রহমান, প্রকৌশলী মো. আবুল বাশার, উপসচিব ড. রাজু আহমেদ, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের পিএসও ড. পরিমল চন্দ্র সরকার, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউর রহমান, এসএসিপি প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং অফিসার সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, হাবিবুর রহমান, কারিগরি পরামর্শক ড. অনিল কুমার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত ও বেতাগা ইউপি চেয়ারম্যান শেখ ইউনুস আলী।

তারা ফকিরহাটের বেতাগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাছের ঘেরের পাড়ে সবজি চাষ, পানিতে সমন্বিত মাছ চাষের পদ্ধতি সরেজমিন ঘুরে দেখেন। পাশাপাশি পোকামাকড়ের হাত থেকে সবজি রক্ষা করতে প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার, মাটিতে কেঁচো ও গোবর সার ব্যবহারে বিষয়ে চাষিদের সঙ্গে কথা বলেন। ইউনিয়নের অর্গানিক বেতাগা পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় করে প্রতিনিধি দল। সবজি চাষ ও বিপণন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিষমুক্ত সবজি খামার পরিদর্শনে বিদেশি প্রতিনিধি দল

আপডেট টাইম : 05:39:33 pm, Friday, 9 September 2022