বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস নামে মৌলিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (২১ মে) বিকেলে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে গ্রন্থের লেখক বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ানউল হক এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, ইতিহাসবিদ অধ্যক্ষ মাজহারুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ, অধ্যাপক বুলবুল কবিরসহ জেলার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে “বৃহত্তর খুলনার ইতিহাস” বইটি প্রদান করা হয়। এর আগে বাগেরহাট ফাউন্ডেশন, বাগেরহাট সাহিত্য পরিষদ, কবি সাহিত্যিক সংসদসহ স্থানীয় বিভিন্ন সংগঠন লেখককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃহত্তর খুলনার ইতিহাস নামক এই গ্রন্থে ১৮টি অধ্যায় এবং ৮৪৮টি পৃষ্ঠা রয়েছে। এক হাজার ৭‘শ টাকা মূল্যের এই বইয়ে বৃহত্তর খুলনার অনেক গুরুত্বপূর্ণ ইতহাস রয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন
-
Md.Liton - আপডেট টাইম : 05:31:12 pm, Monday, 22 May 2023
- 207 বার
জনপ্রিয় সংবাদ












