বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়য়াবর্নি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা ইউনুছ শেখ (৪৪) খুন হয়েছেন।শুক্রবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনার পর পুলিশ ভাতিজা হোসাইন শেখ (২৫) ও তার মা বেবী বেগমকে (৪৫) গ্রেফতার করেছে।নিহত ইউনুস শেখ উপজেলার আড়য়াবর্নি চরপাড়া গ্রামের মৃত সেকেল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় একটি আমড়া গাছের ডাল কাটা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ভাতিজা হোসাইন বাঁশের লাঠি দিয়ে চাচা ইউনুসের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাকে চিতলমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ওসি এইচএম কামরুজ্জামান খান জানান, নিহত ইউনুসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আর এ হত্যার ঘটনায় নিহতের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে শনিবার সকালেই একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা রাতেই মামলার আসামি হোসাইন শেখ ও তার মা বেবীয়া বেগম বেবীকে গ্রেফতার করেছি।
Md.Liton 











