Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:27:46 am, Friday, 17 March 2023
  • 118 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে নিয়ম বহির্ভূতভাবে বনগ্রাম সেঞ্চুরী ইনস্টিটিউশনের ব্যবস্থাপনা কমিটি (এমসি) গঠনের অভিযোগ উঠেছে। মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের জানানোর কথা থাকলেও জানানো হয়নি। ভারপ্রাাপ্ত প্রধান শিক্ষক মিতা রানী দে নিজের পছন্দমত লোকদের কমিটিতে নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি মনোনয়োন ফরম না ক্রয় করা স্বত্তেও অনীতা রানী দাস নামের এক নারীকে সদস্য করা হয়েছে। যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গেল বছরের ২৮ ডিসেম্বর বনগ্রাম সেঞ্চুরী ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী ৯টি পদে ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারির মধ্যে মনোনয়োন পত্র সংগ্রহ জমা দানের কথা ছিল। কিন্তু ওই তারিখের মধ্যে ৯টি পদে ৯জন প্রার্থী মনোনয়োন পত্র সংগ্রহ করেন। যার ফলে সবাই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে যায়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের এসব বিষয়কে সাজানো এবং পরিকল্পিত বলে দাবি করেছেন সাবেক সভাপতি নারায়ন বসু ।
তিনি বলেন, আমি এই বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলাম। কিন্তু আমাকেও জানানো হয়নি কমিটি গঠন করা হবে। গোপনে বিজ্ঞাপন দিয়ে তারা তাদের নিজেদের মত লোককে কমিটিতে স্থান দিয়েছেন। আমরা এই কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি জানাই।
আরেক সাবেক সভাপতি এ্যাড. জগৎ জীবন বসু বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিতা রানী দে তার পছন্দমত লোক দিয়ে কমিটি করেছেন। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও তাদের অভিভাকদেরও জানানো হয়নি বলে জানান এই সাবেক সভাপতি।
কমিটির সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য অনীতা রানী দাস বলেন, আমি মনোনয়ন পত্র কিনি নাই, কোন ফরমেও স্বাক্ষর করিনি। কয়েকদিন পরে শুনি আমাকে ম্যানেজিং কমিটির সদস্য করা হয়েছে। কিভাবে আমি ম্যানেজিং কমিটির সদস্য হলাম কিছুই বলতে পারি না।
এক শিক্ষার্থীর অভিভাবক আলতাফ হোসেন কাজী বলেন, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন হবে তা আমাকে জানানো হয়নি। শুধু আমাকে নয়, অনেক অভিভাবককেও জানানো হয়নি। সাজানো এ কমিটি বাতিল পূর্বক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি জানান তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিতা রানী দে বলেন, আমরা নিয়ম মেনেই পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করেছি। আমরা কোন অনিয়ম করিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

আপডেট টাইম : 01:27:46 am, Friday, 17 March 2023