বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে পূর্ব বিরোধের জের ধরে মতিয়ার হাওলাদার (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হদেরহাট বাজারে আঃ রশিদের চায়ের দোকানে। গুরুত্বর জখম অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার হাওলাদার জানান, শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের হদেরহাট বাজারে আঃ রশিদের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় স্থানীয় সিরাজুল, শেখ ওহিদুল ইসলাম,শরিফুল ইসলাম, তরিকুল ইসলামসহ অজ্ঞাত২/৩ জন আমাকে চতুর দিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা আমাকে অশ্লীল গালিগালাজ করে। আমি তাদের কাছে কারন জানতে চাইলে আমার সাথে তারা অহেতুক তর্কে লিপ্ত হয়্। এক পর্যায়ে তাদের কাছে থাকা রামদা ,লোহার রড ও লাঠি দিয়ে বেআইনী ভাবে মারধর করে। আসামীরা আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে আমার মাথার তালুতে আঘাত করে রক্তাক্ত জখম করে। তারা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা আমার শার্টের পকেটে থাকা নগদ ১২,৩০০/- টাকা বাহির করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রæত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম
-
Md.Liton - আপডেট টাইম : 10:39:39 pm, Saturday, 4 June 2022
- 170 বার










