Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা, ছেলে আহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:51:10 pm, Monday, 4 July 2022
  • 111 বার

মোটরসাইকেল চালক ফরিদের সাথে মোটরসাইকেল চালানোর সিরিয়াল নিয়ে আমার স্বামী জাহাঙ্গীরের সাথে বাক বিতন্ডা হয়। সেই জেরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর হাওলাদার(৪০) নামের এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (০৪ জুলাই) বেলা ২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের আঘাতে নিহত জাহাঙ্গীরের কলেজ পড়ুয়া ছেলে আজিজুর রহমান সাকিব (১৮)ও গুরুত্বর আহত হয়েছেন। আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষনা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজিজুর রহমান সাকিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী-নিকারিপাড়া এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে। জাহাঙ্গীরের ছেলে আহত আজিজুর রহমান সাকিব সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, স¤প্রতি মোটরসাইকেল চালক ফরিদের সাথে মোটরসাইকেল চালানোর সিরিয়াল নিয়ে আমার স্বামী জাহাঙ্গীরের সাথে বাক বিতন্ডা হয়। সেই জেরেই দুপুরে ফরিদ আমার স্বামী ও ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ফরিদের কোপে আমার স্বামী মারা গেছে। স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই নারী।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মো. শাজাহান আহমেদ বলেন, ধারাল অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে জাহাঙ্গীর মারা যায়। আমরা হামলাকারী ফরিদকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এছাড়া এই ঘটনায় অন্যকেউ জড়িত আছে কিনা সে বিষয়েও পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা, ছেলে আহত

আপডেট টাইম : 11:51:10 pm, Monday, 4 July 2022