Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:16:13 pm, Wednesday, 17 May 2023
  • 90 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় অজয় ভট্টাচার্য (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) ভোর সাড়ে ৬টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএন্ডবি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর স্থানীয় উত্তেজিত জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।নিহত অজয় ভট্টাচার্য রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টাচার্যের ছেলে।

নিহতের ভাই অঞ্জন ভট্টাচার্য বলেন, আমার ভাই অজয় ভট্টাচার্য সকালবেলা হাঁটতে বেরিয়েছিল। বাগেরহাটগামী দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়। বাস আমাদের সব শেষ করে দিল।

কাটাখালি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিজানুর রহমান বলেন, এখন ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট টাইম : 07:16:13 pm, Wednesday, 17 May 2023