বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে আন্তর্জাতিক যুব দিবস-২০২২ উপলক্ষে ফুটবল খেলা, হাড়িভাঙ্গা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ্যাক্টিভিস্টা বাগেরহাটের এর আয়োজনে এবং গেøাবাল প্লাটফর্ম অফ বাংলাদেশ, বাধঁন মানব উন্নয়ন সংস্থা ও যুব উন্নয়ন অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মাসুদুল হাসান মালিক, বাগেরহাট খানহজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখী,সদর যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী, এ্যাকশন এইড বাংলাদেশ এর ইন্সপাইরেটর ওবায়েদুল্লাহ আল ইমন, বাঁধনের এফোরটি প্রকল্পের প্রকল্প সমন্বয় কারী মুশফিকুল ইসলাম রিতু, সোহাগ হাওলাদার, প্রগ্রাম অফিসার সানি জোবায়ের, এছাড়া এ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের ২ শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।পরে হাড়িভাঙ্গা, শিশুদের জন্য বিস্কুট দৌড়, সব বয়সিদের জন্য হাড়িভাঙ্গা ও ফুটবল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো আন্ত-প্রজন্ম সংহতি সকল বয়সের জন্য একটি বিশ্ব তৈরি করা।
বক্তারা বলেন, আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করে যে নিরাপদ ও সমতার বিশ্বের স্বপ্ন দেখি তা অপূর্ণই রয়ে যাবে যদি না আমরা প্রজন্ম থেকে প্রজন্মের দূরত্ব ও ভিন্নতা ভুলে গিয়ে সকল বয়সের মানুষ এক সাথে কাজ করি। প্রজন্ম থেকে প্রজন্মের সেতু বন্ধন আরো দৃড় করতে ও তারুণ্যের অংশগ্রহণের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে যুব দিবস উপলক্ষে ক্রিড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 12:21:20 am, Saturday, 13 August 2022
- 123 বার










