Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার কম্বল বিতরণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:43:39 pm, Thursday, 9 January 2025
  • 402 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল দশটায় জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি কহিনুর খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। বেশরগাতি এলাকার প্রাক্তন শিক্ষক মরহুম লতিফুর রহমানের দুই পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ ফরিদুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সহায়তা ও নির্দেশনায় দীর্ঘদিন যাবত এ অঞ্চলে সামাজিক মানবিক ধর্মীয় কর্মকাণ্ড ছাড়াও শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় দুই হাজার অসহায় দরিদ্রের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরোয়ার ভূঁইয়া, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, পিরোজপুরের ডিডিএলজি মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর রহমান আলম।

আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রতিনিধি মিনহাজুল ইসলাম সম্পদ, বাগেরহাট জেলা পরিষদ সচিব ঝুমুর বালা, বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাস।

অনুষ্ঠান শেষে এতিম ও বৃদ্ধ নিবাস এর বায়োগ্যাস প্লান্ট, বৃক্ষরোপণ এবং গভীর নলকূপ স্থাপনের শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। এরপর তিনি জেলা সদরের দশানী পঁচা দিঘি পাড়স্থ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা ( উসেকা) এর নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেন। আলোচনা সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা গোলাম রসুল তরফদার নেওয়াজ এবং সালমান রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার কম্বল বিতরণ

আপডেট টাইম : 05:43:39 pm, Thursday, 9 January 2025