বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে লুটন-বৃটিশ বাংলাদেশী হেল্পিং হ্যান্ড হাইস্কুল পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (০৪ জানুয়ারি) সকালে তিনি সদর উপজেলার শ্রীঘাট এলাকায় ওই স্কুলে পৌছে স্কুল ভবন ও আশপাশ এলাকা ঘুরে দেখেন। এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। বিদ্যালয়ের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।
এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি রানী দাস উপস্থিত ছিলেন।
প্রত্যন্ত গ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি উপদেষ্টা সাখাওয়াত হোসেন পরিদর্শন করায় খুশি স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
২০০৯ সালে যুক্তরাজ্যের লুটন প্রদেশের একটি সংস্থার অর্থায়নে শ্রীঘাট এলাকায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টিতে বর্তমানে সাত জন শিক্ষক, চারজন কর্মচারী ও ১২০ জনের মত শিক্ষার্থী রয়েছেন।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে লুটন-বৃটিশ বাংলাদেশী স্কুল পরিদর্শন করলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত
-
Md.Liton - আপডেট টাইম : 09:36:54 pm, Saturday, 4 January 2025
- 112 বার
Tag :
উপদেষ্টা করলেন জেনারেল নৌ পরিবহন পরিদর্শন বাগেরহাটে বাংলাদেশী বৃটিশ ব্রিগেডিয়ার লুটন সাখাওয়াত স্কুল










