বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে আবারো বিশাল এক অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড টিমের সদস্যরা। বুধবার (২৪ আগস্ট) সকালে ওই এলাকার কৃষক বিল্লাল খানের বাড়ির হাঁস-মুরগীর ঘর থেকে উদ্ধার হয় অজগরটি।
ওয়াইল্ড টিমের শরণখোলা মাঠ সমন্বয়কারী আলম হাওলাদার বলেন, সকালে গৃহকর্তা বিল্লাল খান তাকে মোবাইল ফোনে তাদের হাঁসের খোপে অজগর প্রবেশের খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সহকর্মীদের নিয়ে ওই বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করি। ১১ ফুট লম্বা এবং প্রায় ২০ কেজি ওজনের অজগরটি তিনটি হাঁস খেয়ে নড়াচড়া করতে পারছিলো না। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয় অজগরটি।
পূর্ব-সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, খাবেরর খোঁজে সুন্দরবন থেকে অজগর সাপটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। সকাল ১০টার দিকে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।
Md.Liton 











