বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে শহীদ জিয়া স্মৃতি সংসদ, জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’ মিলনায়তনে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান খোকন।
শহীদ জিয়া স্মৃতি সংসদ, বাগেরহাট জেলা শাখার আহবায়ক মোঃ আঃ কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সদস্য সচিব মোঃ শামীম হাসান সাহেব, বাগেরহাট সদর উপজেলার আহবায়ক এ্যাড. শেখ আব্দুল কবির, শেখ কবির, মল্লিক হাফিজুর রহমান তারেক, শেখ তরিকুল ইসলাম, মোল্লা সালাউদ্দিন, মল্লিক জাহাঙ্গীর, খান হায়দার আলী, মসিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গন মানুষের মুক্তির জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শে বিশ্বাসী হয়ে আমরা বিএনপি করি। তার আদর্শে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং তারেক রহমানকে একটি শক্তিশালী সংগঠন উপহার দিতে শহীদ জিয়া স্মৃতি সংসদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। সল্প সময়ের মধ্যে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান আয়োজকরা।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা
-
Md.Liton - আপডেট টাইম : 09:30:55 pm, Friday, 16 May 2025
- 80 বার










