নিজস্ব প্রতিদেক,বাগেরহাট:বাগেরহাটে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন জেলা বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করে। এরআগে জেলা বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে কর্মসূচিতে অংশ করে।
সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহŸায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, শমসের আলী মোহন,ফকির তরিকুল ইসলাম, শায়েদ আলী রবি, মাহাবুবর রহামান টুটুল, লয়াকত সরর্দার,নাসের আহম্মেদ মালেক, হাদিউজ্জ¥ান হিরো, সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এ দলের সদস্যরা কখনও বিশৃঙ্খলা করে না। কিন্তু বিএনপি নামধারী কিছু অসাধু মানুষ হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ঘর ও উপষানালয় ভাংচুর করে বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপাতে চাচ্ছে। এসব সুযোগবাদীদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাগেরহাটে কোন মানুষের উপর কোন প্রকার অন্যায় অত্যাচার করতে দেওয়া হবে না। যদি সুযোগ সন্ধ্যানি কেউ ব্যক্তি আক্রোশ মেটাতে হামলা, মারধর, ভাংচুর ও অগ্নিসংযোগ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেন বিএনপির শীর্ষ নেতারা। এছাড়া ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবী জানান বক্তারা।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ
-
Md.Liton - আপডেট টাইম : 06:47:46 pm, Thursday, 15 August 2024
- 131 বার
জনপ্রিয় সংবাদ












