Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সংঘর্ষে তিন নারীসহ আহত ১৫

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:25:53 pm, Monday, 18 April 2022
  • 197 বার
রামপাল প্রতিনিধি:বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের তিন জন নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের আহতরা জানান, উপজেলার ইসলামাবাদ গ্রামে রবিবার বেলা ১২ টায় ভিটেবাড়ী নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন- রুবেল মোল্লা (২৯), আব্দুল্লাহ ফকির (২৩), রহমত আলী (১৯), মোতালেব ফকির (৫০), আয়শা বেগম (৪৫), নূরজাহান বেগম (৩৮), ও শায়লা বেগম (৩৫)। অন্য পক্ষের ফকির আবু জাফর (৫০), সাইফুল ফকির (২৫), ইমরান ফকির (৩০), মাহাবুব (২২), রবিউল (৩৫), জাহিরুল, শাহাদাৎ ফকির (৫৫) ও সেকেন্দার ফকির (৫৫)। উভয় পক্ষ দেশীয় লাঠি, রড নিয়ে হামলা চালায়।
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যে চিকিৎসক জানান, ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ২ জনের অবস্থা একটু গুরুতর হওয়ায় তাদের খুলনা হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ফকির আবু জাফর দাবী করেন মোতালেবরা আমাদের জায়গা ছেড়ে না দিয়ে উল্টো আমাদের উপর হামলা করেছে। আমায় কেনা জমি তারা দখলে রেখেছে। মোতালেব জানান, জায়গা আমাদের। তারা অহেতুক তারা দখলে নিতে চায় এবং আত্ম সমার্পনকৃত বনদস্যু মুনসুরকে কে সাথে নিয়ে হামলা করে।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজ খবর রাখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সংঘর্ষে তিন নারীসহ আহত ১৫

আপডেট টাইম : 12:25:53 pm, Monday, 18 April 2022