Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:24:40 pm, Saturday, 5 November 2022
  • 100 বার

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে দুইপক্ষের সংঘর্ষে এক নারীসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার শিবপুর ব্যাপারীপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মুর্শিদা বেগম নামে এক নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। আহতরা হলেন, শিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ লায়েক শেখ (৬৮) ও তাঁর মেয়ে মুর্শিদা বেগম (৩৮)। অপরপক্ষের ফিরোজ শেখ (৩৫), পাপ্পু শেখ (৩২) ও সুমন শেখ (২৫)।

আহত মোঃ লায়েক শেখের ছেলে মুরাদ শেখ বলেন, ‘পথের জায়গা নিয়ে আমার দুই চাচার ছেলে বাচ্চু শেখ ও নুর আলম শেখের সাথে বিরোধ চলে আসছিল। আমার বাবাসহ গ্রামের মুরব্বিরা বাচ্চু শেখদের বাড়ি থেকে বের হওয়ার জন্য পথের জায়গা দিতে বলেন। শুক্রবার সকালে নুর আলমদের ওই জায়গা মেপে দেওয়ার কথা ছিল। এ ঘটনার জেরধরে নুর আলাম ও হাফিজের নেতৃত্বে ৮ থেকে ১০ জন লোক আমার বাবাকে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় বাধা দিতে গেলে তাঁরা নির্মম ভাবে পিটিয়ে আমার বোন মুর্শিদা বেগমকেও গুরুতর আহত করেছে।’

নুর আলম শেখ বলেন, ‘শুক্রবার সকালে পথের জায়গা মাপার সময় ঝগড়া হয়। পরে উভয়পক্ষের সংঘর্ষে আমার ৩ চাচাতো ভাই আহত হয়েছে।’

এ ব্যাপারে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। উভয়পক্ষের লোক আহত হয়েছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত

আপডেট টাইম : 06:24:40 pm, Saturday, 5 November 2022