Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সংবাদ সম্মেলন

বাগেরহাটে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবী

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:06:00 pm, Saturday, 21 June 2025
  • 138 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠি গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার মাদক ব্যবসায়ী চিহ্নিত সন্ত্রাসী পিঞ্জু শেখের গ্রেপ্তারের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পিন্জু শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর গ্রেপ্তারের দাবি জানান তারা। এসময় সন্ত্রাসী হামলায় আহত এনামুল হক, রাশেদুল হক, রাসেল শেখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহত শেখ রাজিবুল হক লিখিত বক্তব্যে বলেন, ৫ তারিখের পর থেকে পিঞ্জু শেখ ও তার সন্ত্রাসী বাহিনী এলাকায় চাঁদাবাজি ঘের দখলসহ নানা অপকর্মের সাথে লিপ্ত হয়েছে। এরমধ্যে পিন্টু ও তার সন্ত্রাসী বাহিনী আমার নিকট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অপরগতা প্রকাশ করায় গত ১২ জুন রাতে ও পরের দিন দুপুরে পিঞ্জু শেখের নেতৃত্বে মোস্তাক ফকির, সাব্বির শেখ, লুৎফর মল্লিক, সজীব শেখ, রাজিব শেখ, শান্ত শেখ, মিঠু শেখসহ একদল সন্ত্রাসী আমি ও আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আমার মা শরিফা বেগম, আমার বড় ভাই রিয়াদুল হক, চাচাতো ভাই রাসেল সেখ, রাশেদুল হক, ভাইপো ইনামুল হককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তারা আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর, বাড়ির মালামাল ও মাছের ঘের লুট করে এবং ঘেরের বাসা পুড়িয়ে দিয়ে ৫ লক্ষ টাকার ক্ষতি করে। সন্ত্রাসী বাহিনী আমার ও আমার বৃদ্ধা মায়ের পায়ের রগ কেটে দেয়।

সন্ত্রাসী হামলায় জড়িত পিঞ্জু শেখ সহ ১১ জনের নাম উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় মামলা হলেও পুলিশ এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারে নাই। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সংবাদ সম্মেলন

বাগেরহাটে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবী

আপডেট টাইম : 08:06:00 pm, Saturday, 21 June 2025