স্টাফ রিপোটার,বাগেরহাট :
বাগেরহাটের রামপালে একটি সমিতির পরিচালক ও তার কর্মীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৩০ মার্চ) বিকালে রামপাল সদরে অস্থায়ী প্রেসক্লাবে ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলন করেন। এতে ভুক্তভোগী এস,এম রুহুল আমীন লিখিত বক্তব্যে জানান, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের নূর আলীর পুত্র নাজমুল হাসান সোহাগ স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ নামে একটি সমিতি করেন। ওই সমিতির পরিচালক নাজমুল হাসান সোহাগ ও তার কর্মী বিপ্লব অধিকারী এবং এনামুল শেখ কিস্তির মাধ্যমে ৭ লক্ষ ১১ হাজার টাকা আত্মসাৎ করেন। প্রায় ৪ বছর ধরে টাকা নিলেও মূল টাকাসহ লভ্যাংশও আত্মসাৎ করেন। টাকা চাইলে ওই নাজমুল সোহাগ আমাদের ভয়ভীতি দেখায়। তিনি প্রশাসনের মাধ্যমে টাকা ফেরতসহ দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে তার সাথে বেশ কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে নাজমুল হাসান সোহাগের ০১৭১৬-১৪৩১৮৮ নম্বরে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে সমিতির নামে টাকা আত্মসাৎ ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
-
Md.Liton - আপডেট টাইম : 01:11:29 pm, Thursday, 31 March 2022
- 145 বার










