নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের সম্ভাবনা ও সমস্যা বিষয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধিজনদের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, হাফিজ আল আসাদ, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুুর রহমান চৌধুরী বলেন, সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্যই সরকার আমাদের নিয়োগ করেছেন। সেবা দিতে হবে নিশ্বার্থভাবে। কারও কাছ থেকে উপকার নেওয়া যাবে না সেবার বিনিময়ে। সকল কর্মকর্তাদের ভাল হতে হবে। আপনি ভাল হলে আপনার অধিনস্থরাও ভাল হবে।
এদিকে মতবিনিময় সভা শেষে বাগেরহাট সদর উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সম্ভাবনা ও সমস্যা বিষয়ক মতবিনিময় সভা
-
Md.Liton - আপডেট টাইম : 06:22:00 pm, Monday, 12 September 2022
- 107 বার
জনপ্রিয় সংবাদ












