নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে আরিফ ঢালী নামের স্থানীয় এক সংবাদ কর্মীকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। আহত আরিফ ঢালি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৭ আগস্ট) রাতে চুলকাঠি বাজারে এই ঘটনা ঘটে।
আহত আরিফ ঢালী বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের আশ্বাব ঢালীর ছেলে। সে দৈনিক সময়ের খবর পত্রিকার সিএন্ডবি বাজার প্রতিনিধি ও চুলকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
আহত সাংবাদিক আরিফের বাবা আশ্বাব ঢালী বলেন, গেল কয়েকদিন ধরে সিএন্ডবি বাজার এলাকার বাসিন্দা বিএনপি নেতা পরিচয় দেওয়া সাইফুজ্জামান বাবু ও তার লোকজন চুলকাঠি বাজারের সুগন্ধি এলাকার যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের উপর নানা অত্যাচার করছে। শনিবার সন্ধ্যায় সাইফুজ্জামান বাবুর ছেলে মাসুদ আমার ভাইয়ের ছেলে তন্ময়কে বেধরক মারধর করে। বিষয়টি জানতে আমার ছেলে আরিফসহ কয়েকজন বাজারে যাই। সাইফুজ্জামান বাবু ও তার লোকজনের সাথে কথা হয়। কথা বলে ফিরে আসার সময় সাইফুজ্জামান বাবুর খালাতো ভাই রাজন, বাবুর ছেলে মাসুদসহ কয়েকজন আমাদের উপর হামলা করে। হামলাকারীরা আমাদেরকে মারধর করে এবং আরিফকে ছুরি মেরে দেয়। হামলাকারীরা আরিফের মোটরসাইকেলও ভেঙ্গে ফেলেছে। পরে আমরা আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।
তিনি আরও বলেন, আমার ছেলের অবস্থা ভাল না, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে। সাইফুজ্জামান বাবু, তার ছেলে ও ভাই-ই আমার ছেলেকে মেরেছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে সাইফুজ্জামান বাবু‘র কাছে জানতে তাইলে তিনি বলেন, আরিফ ও তার বাবাসহ কয়েকজন বাজারে এসেছিল। তখন হয়ত ব্যবসায়ীরা হামলা করেছে তাদের উপর।
বিএনপি‘র কোন পদে আছেন জানতে চাইলে সাইফুজ্জামান বাবু বলেন, আপনি আমার দলীয় লোক, আপনাকে পদ বলব কেন। আর আরিফ ও তার বাবার উপর আমরা হামলা করিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সাংবাদিককে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি
-
Md.Liton - আপডেট টাইম : 11:39:55 am, Monday, 19 August 2024
- 165 বার
জনপ্রিয় সংবাদ












