নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে চলমান দশ উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ ৮৬ মালিককে ৬ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার টাকার চেক প্রদান দেয়া হয়েছে। মঙ্গলবার (৩১জানুয়ারির) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জমির মালিকদের হাতে এই চেক তুলে দেন।
এসময় স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ পরিচালক মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ আল আসাদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাশেদুজ্জামান, জমির মালিকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কোনো প্রকার হয়রানী ছাড়াই জমি অধিগ্রহনের চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাফিজ আল আসাদ বলেন, খানজাহান আলী বিমানবন্দর, খুলনা-মোংলা রেল লাইন, শরণখোলা উপজেলার ৩৫/১ এ উপকূলীয় বেড়িবাঁধসহ ১০ টি উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ৮৬ মালিক। তাদের হাতে ৬ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার টাকার চেক দেয়া হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, উন্নয়ন প্রকল্পের জন্য জনগণ তাদের জমি সরকারকে দিয়েছে। আমরা তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছি। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সাড়ে ৬ কোটি টাকার চেক পেলেন ৮৬ জমির মালিক
-
Md.Liton - আপডেট টাইম : 07:31:34 pm, Tuesday, 31 January 2023
- 94 বার
জনপ্রিয় সংবাদ












