Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
ইউএনওর দপ্তরে অভিযোগ

বাগেরহাটে স্কুলের জমিতে পাকা ইমারাত নির্মাণ, ক্ষুব্ধ অভিভাবক

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:42:58 pm, Thursday, 19 January 2023
  • 152 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে সুতলড়ী বহরবুনিয়া বহুমুখী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের পাশে প্রভাবশালীদের দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দাতা সদস্যসহ অভিভাবকরা। দোকান ঘর নির্মাণ করে স্কুলের পরিবেশ নষ্ট করায় ক্ষুব্ধ অভিভাবকরা।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, স্কুলের নবম ও দশম শ্রেণি কক্ষের দক্ষিণ পাশের জানালা বন্ধ করে ওই এলাকার সুমন আকন নামে এক ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোকান ঘর নির্মাণ করছেন। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম গাজী বাদী হয়ে অভিযোগ করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রধান শিক্ষকের নিক্রিয় ভুমিকায় বুধবার থেকে পূণরায় সেখানে কাজ শুরু হলে তা বন্ধের দাবি জানিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।

সুমন আকন বলেন, স্কুলের এক একর ৫০ শতক জমি তারাই দিয়েছেন। বাজারের জমির পূর্বের মালিকও তারা। পরিমাপে স্কুলের মাঠের মধ্যে জমি তারা পেয়েছেন। কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত চুক্তি করে এখানে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিমাসে ৫শ’ টাকা ভাড়া দিবেন।

সুতালড়ী বহরবুনিয়া বহুমুখী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম গাজী বলেন, সরকারি সার্ভেয়ার ও ইউনিয়ন তহশীলদারের মাধ্যমে স্কুলের জমির সঠিক পরিমাপ করা হয়েছে। সেখানে এ নতুন দোকানসহ বাজারের দু’পাড়ে ২৯টি দোকান ঘরই বিদ্যালয়ের জমিতে। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে জমির মাটি ভাড়া বাবদ ৫শ’ টাকা থেকে ২ শ’ টাকা স্থানীয় অভিভাবকদের সিদ্ধান্ত মোতাবেক নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ্ বলেন, বিদ্যালয়ের সামনে দোকান ঘর নির্মাণের একটি অভিযোগ নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে আমাদের দপ্তরে পাঠিয়েছে। তবে, বিষয়টির খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, বিদ্যালয়ের জমিতে দোকান ঘর নির্মাণ করার অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

ইউএনওর দপ্তরে অভিযোগ

বাগেরহাটে স্কুলের জমিতে পাকা ইমারাত নির্মাণ, ক্ষুব্ধ অভিভাবক

আপডেট টাইম : 05:42:58 pm, Thursday, 19 January 2023