Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:14:48 pm, Saturday, 7 February 2026
  • 114 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার ভাসাবাজার এলাকায় প্রথম দফায় এ হামলার ঘটনা ঘটে। পরে একই দিন প্রচারণা শেষে ফেরার পথে বাঁধাল বাজার এলাকায় দ্বিতীয় দফায় আবারও গাড়িটি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম জানান, বাগেরহাট ১, ২ ও ৩ আসনে তার নির্বাচনী প্রচারণা ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। এতে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তার প্রচারণায় বাধা সৃষ্টি করছে। তিনি অভিযোগ করে বলেন, “একদল দুর্বৃত্ত আমাদের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে ডিজিটাল প্রচারণার গাড়িতে হামলা চালিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে, যাত্রাপুরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় প্রচারণায় বাধা দেওয়া হয়েছে।”
এম এ এইচ সেলিম আরও বলেন, এসব ঘটনার বিষয়ে একাধিকবার পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি দাবি করেন, বাগেরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেনের লোকজন এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, নির্বাচনের সময় এমন সহিংস ঘটনা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ

আপডেট টাইম : 09:14:48 pm, Saturday, 7 February 2026