বাগেরহাট প্রতিনিধিঃকোম্পানির মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ,অর্গানোগ্রাম সংশোধন করে স্থায়ী পদ বৃদ্ধি, আউটসোর্সিং নিয়োগ বাতিল করে স্থায়ীভাবে লোকবল নিয়োগসহ সিবিএ কর্তৃক উত্থাপিত ১২ দফা মেনে নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ (রেজিঃ নং-বি-২১৪০) বাগেরহাট জেলা শাখা।
শনিবার(২৭ জুন) সকালে বিদ্যুৎ বিতরণ বিভাগ বাগেরহাট জেলা কার্যালয়ে সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যুৎ বিতরণ বিভাগ বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানবন্ধনে বক্তৃতা করেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ বেদার হোসেন, সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শফিউল্লা বাবু, উপ সিনিয়ার সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার
রহমান, মহিলা সম্পাদক সেলিনা বেগম, সিবিএ নেতা মোঃ নাসির উদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ কবির হোসেন প্রমুখ।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
-
Md.Liton - আপডেট টাইম : 02:55:43 pm, Saturday, 27 June 2026
- 58 বার










