বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ১৬ বছর পরে প্রকাশ্যে ইফতার ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে এই ইফতার মাহফিল অণুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও খুলনা অঞ্চল টীম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডঃ শেখ আব্দুল ওয়াদুদ, জামায়াত ইসলামী নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে, ইসলামী আন্দোলনের বাংলাদেশ বাগেরহাটের জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ-উল-হাসান, খেলাফত মজলিসের আমির মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ উল্লাহ আরিফী, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা রুহুল আমিন, জামায়াত নেতা অধ্যাপক ইকবাল হোসাইন, মাওলানা মনজুরুল হক রাহাত, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ-উল-হাসান সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, আলেম, শিক্ষক, কবি- সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, আলেম-ওলামা, শিক্ষক মন্ডলী, কবি- সাহিত্যিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
দীর্ঘদিন পরে এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তি কামনা করা হয়। বিশেষ করে ফিলিস্তিনে চলমান বর্বরতা থেকে মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর রহমত চেয়ে বিশেষ দোয়া করা হয়।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ১৬ বছর পরে প্রকাশ্যে জামায়াতের ইফতার মাহফিল
-
Md.Liton - আপডেট টাইম : 03:58:09 pm, Friday, 21 March 2025
- 77 বার
জনপ্রিয় সংবাদ












