Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে ২০ নারীকে ২ কোটি টাকার ঋণ বিতরণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:20:14 am, Tuesday, 23 May 2023
  • 248 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে নারী উদ্যোক্তাদের নিয়ে ঋণ বিতরণ বিষয়ক কর্মশালা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জেলা শহরের ক্যাসেল আসারা হোটেলের মিলনায়তনে এই কর্মশালা হয়। এ সময় ২০জন নারী উদ্যোক্তার মধ্যে মোট দুই কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। রুপালি ব্যাংকের বাগেরহাট অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের পরিচালক আবু সাঈদ আরিফ-উল-ইসলাম, রুপালি ব্যাংক লিমিটেডের খুলনা কার্যালয়ের বিভাগীয় প্রধান নিজাম উদ্দিন, সোনালী ব্যাংক লিমিটেডের বাগেরহাটের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুকুমার রায়, জনতা ব্যাংক লিমিটেডের বাগেরহাটের ডিজিএম মফিজুল ইসলাম ও রুপালি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) মন্জুরুল ইসলাম, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দেবদাস সরকার প্রমুখ।

এ ছাড়া কর্মশালায় বাগেরহাটের ২০টি সিডিউল ব্যাংকের প্রধান, নারী উদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাগেরহাট চেম্বার অব কমার্সের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। এ দিন ২০জন নারী উদ্যোক্তাকে সর্বোচ্চ ২৫ লাখ টাকাসহ মোট দুই কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা বলেন, ‘নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রেখে একটা দেশকে অর্থনৈতিকভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কাজ করছে। একজন নারী উদ্যোক্তার ন্যূনতম যোগ্যতা যেমন জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক লেনদেনের রেকর্ড ও একটি ব্যাংক হিসেব থাকলে তাঁকে খুব সহজে ঋণ দেওয়া যাবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে ২০ নারীকে ২ কোটি টাকার ঋণ বিতরণ

আপডেট টাইম : 01:20:14 am, Tuesday, 23 May 2023