Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ৩ গরুচোর আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:00:50 am, Sunday, 19 June 2022
  • 104 বার

শরণখোলা উপজেলায় গরু চুরি করে পালানোর সময় নারীসহ তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় গরু চুরি করে পালানোর সময় নারীসহ তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শনিবার (১৮ জুন) দুপুরে ওই তিন চোরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদের কাছ থেকে দুটি গরু উদ্ধার করা হয়েছে। যার ম্যল্য প্রায় এক লাখ টাকা। আটক চোরেরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী হালিমা বেগম (৩৫), ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের নূরুল ইসলামের ছেলে ছরোয়ার হাওলাদার (৪০) ও ইদ্রিস হাওলাদার (৩২)। শুক্রবার রাত ৯টার দিকে ধানসাগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গরুর মালিক হালিম মোল্লাসহ গ্রামবাসী তাদেরকে আটক করেন। পরে ওই তিন চোরকে গরুসহ পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, শরণখোলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। আটক তিন জন সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। চক্রের সদস্য হালিমা বেগম ইনস্যুরেন্স কম্পানির কর্মী পরিচয়ে গ্রামে গ্রামে ঘুরে কার গরু কোথায় থাকে সেই খবর সংগ্রহ করেন। এর পর দলের পুরুষ সদস্যদের কাছে জানালে তারা সময় সুযোগ বুঝে চুরি করেন। পুলিশ পরিদর্শক সুব্রত কুমার জানান, আটক তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ৩ গরুচোর আটক

আপডেট টাইম : 12:00:50 am, Sunday, 19 June 2022