Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ৩ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:54:58 am, Monday, 20 February 2023
  • 99 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র বাতিলসহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমতির শতাধিক সদস্য মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি- বাবু বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।
দাবিগুলো হচ্ছে, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র বাতিল, অধিগ্রহনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা-২০১৩ অনুযায়ী টাইম স্কেল, জেষ্ঠ্যতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। সেই সাথে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগকৃত প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে গেজেট ভুক্ত করতে হবে। এছাড়া টাইম স্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান করার আহবান জানান মানববন্ধনকারী। এসব দাবি মানা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন শিক্ষকরা।
মানববন্ধন শেষে একই দাবিতে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকগণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ৩ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি

আপডেট টাইম : 12:54:58 am, Monday, 20 February 2023