Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ৪৮৮ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, ১২৬ কেন্দ্রে ব্যালট

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:15:17 am, Sunday, 7 January 2024
  • 140 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের চারটি আসনের ৪৮৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। শনিবার (০৬ জানুয়ারি) দিনব্যাপি বিভিন্ন উপজেলা থেকে ৪৮৮টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। ব্যালট পেপার যাবে সকালে। তবে দূরত্ব ১২৬টি কেন্দ্রে আজকেই ব্যালট পেপার পাঠানো হয়েছে। সেবস কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অবশিষ্ট কেন্দ্রে রবিবার (০৭ জানুয়ারি) সকালে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন। এদিকে নির্বাচনী এলাকায় টহলে রয়েছে আইনশৃংলা বাহিনী।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো রাশেদুজ্জামান বলেন, দুরুত্ব ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় বাগেরহাট সদর উপজেলার ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯ টি কেন্দ্রে ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট কেন্দ্রগুলোতে ভোরে পাঠানো হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন বলেন, জেলার ৪৮৮টি কেন্দ্রেই নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ১২৬টি কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে। অবশিষ্ট কেন্দ্রে ভোট শুরুর আগে অর্থ্যাৎ সকাল ৮টার আগেই পৌছে যাবে ব্যালট পেপার। আশাকরি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার এই জেলায় রবিবার ১২ লক্ষ ৮১ হাজার ১৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ৪৮৮ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, ১২৬ কেন্দ্রে ব্যালট

আপডেট টাইম : 01:15:17 am, Sunday, 7 January 2024