নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাট সোনালী অতীত বনাম কলকাতা ভ্যাটেনারস দলের ফুটবল টুর্নামেন্ট গোলশূণ্য ড্র হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এই প্রিতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত এই মফস্বল শহরে কলকাতা-বাগেরহাটের খেলা দেখতে উপচে পড়া ভীড় ছিল স্টেডিয়ামে। খেলা শেষে দুই দলের হাতে শুভেচ্ছা ট্রফি তুলে দেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান।

এসময় বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের একান্ত সহকারি শেখ ফিরোজুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী বাবু, অধ্যাপক বুলবুল কবীরসহ খেলোয়ার ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান বলেন, শুধু শারীরিক স্বাস্থ্য সুস্থ নয় মানসিক স্বাস্থ্য রক্ষায়ও খেলাধূলার রয়েছে বিশেষ অবদান। খেলাধূলা শরীরের অবসাদ দূর করায়, মন থাকে ফুরফুরে। শরীর সুস্থ্য থাকলে মানসিক সুস্থ্যতাও সহজে অর্জন হয়। তাই যুবকদের বেশি বেশি মাঠে এসে খেলাধুলা করার আহŸান জানান তিনি।
Md.Liton 











