বাগেরহাট প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে দলীয় র্কাযালয়ে বৃস্পতিবার বিকালে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ,সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরো, বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ্যাড মাহাবুব র্মোসেদ লালন,সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল রহমান শান্ত,মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার,যুবদলের সাবেক সাধারন সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু,জাসাস সভাপতি শেখ কামরুজ্জামান,ছাএদলের সাধারন সম্পাদক আলী সাদ্দ¥ম দ্বীপ, মোল্লাহাট থানা সভাপতি হাফিজুর রহমান হাফিজ, মোংলা পৌর সাধারন সম্পাদক জুলফিকার আলী ,রামপাল থানা সভাপতি হাফিজুর রহমান তুহিন, কচুয়া থানা সভাপতি হাজরা জাহিদুর ইসলাম পান্না,সদর থানা সহ-সভাপতি কাজি সেলিম, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, শ্রমিক দলের সহ সভাপতি সেলিম ভুইয়া, কৃষক দলের আহবায়ক আসাদ্দৌলা জুয়েল,যুবদলের পৌর আহবায়ক জসিম সরদার,সদস্য সচিব ওমর আলী মুন্না,বিএনপি নেতা এ্যাড সাজ্জাত হোসাইন, ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ফয়সাল র্মোসেদ, জিয়া প্রজম্মদলের জেলা সভাপতি মুনির গাজী,যুবনেতা জয়নুল পারভেজ সুমন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,এ সরকার জনগণের ভোটের অধিকার হরন করেছে। জনগণকে জিম্মি করে একের পর এক সার, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে চলেছে। নেতা কর্মীদের নামে শত শত মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোসহ নানাভাবে জুলুম নির্যাতন চালিয়ে আসছে। আবারও নিশিরাতে ভোটের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই এই দানবীয় এ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ সরকারের নীল নকশায় বাংলাদেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না।
এম এ সালাম তার বক্তৃতায় বলেন,আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শরীক হওয়ার আহবান জানান।এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল। মানুষের মন থেকে বিএনপিকে মুছে ফেলা কোন ভাবেই সম্ভব নয়। সরকারের সব অত্যাচার-অবিচার, জেল-জুলুম আমাদেরকে পাথরের ন্যায় কঠিন করে তুলেছে। এখন সময় এসেছে জবাব দেওয়ার। ঈদের পর আমরা কাফনের কাপড় পরে রাজপথে নামব। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক ।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাট জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
-
Md.Liton - আপডেট টাইম : 07:59:34 pm, Thursday, 20 April 2023
- 180 বার










