Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট পিসি কলেজের হোস্টেলে ফাঁস দিয়ে প্রাণ দিল যুবক

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:54:17 pm, Friday, 16 September 2022
  • 121 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে সুব্রত তরফদার (২৬) নামে এক শিক্ষার্থী ফাঁস দিয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হিন্দু হোস্টেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুব্রত তরফদার চিতলমারী উপজেলার হাসাবুনিয়া গ্রামের মৃত নির্মল তরফদারের ছেলে। তিনি হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কক্ষের দরজা বন্ধ থাকায় অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। দরজা ভেঙে শিক্ষার্থীরা তাকে কাপড় দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।

কলেজের একটি সূত্র জানায়, প্রেমঘটিত কারণে সে ফাঁস নিতে পারে। এছাড়া তার কক্ষ থেকে বিয়ের একটি অ্যাফিডেভিট কপি উদ্ধার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান, পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম। তিনি বলেন, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের সুব্রত তরফদার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট পিসি কলেজের হোস্টেলে ফাঁস দিয়ে প্রাণ দিল যুবক

আপডেট টাইম : 05:54:17 pm, Friday, 16 September 2022