Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট পৌরসভার রাস্তা দ্রুত সংস্কার ও প্রকৌশলী রিজভীর অপসারণের দাবিতে মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:16:09 pm, Saturday, 3 May 2025
  • 146 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট পৌরসভার রাস্তা-ঘাট বৃষ্টির আগে দ্রুত সংস্কারের দাবি ও পৌরসভার সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভীর অপসারনের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার (২ মে) বিকালে শহরের দশানী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকার শত-শত মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময় বাগেরহাটের কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। রাস্তার সংস্কার নামে হরিলুট চলেছে। পৌরসভার সাবেক মেয়র খান হাবিবুর রহমান ও অসাধু সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী লাখ-লাখ টাকা লুটপাট করেছে। দুর্নীতির দায়ে মেয়র পলাতক থাকলেও প্রকৌশলী রিজভী এখনো পৌরসভায় বহাল তবিয়তে অপকর্ম চালিয়ে যাচ্ছে। মানববন্ধনে অবিলম্বে পৌরসভার দায়িত্ব থেকে রিজভীর অপসারণ দাবি করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, রায়হান জোয়ার্দার, শাহেদ সোমি বাদশাহ,মাসুম বিল্লাহ, সুমন পাইকসহ স্থানীয় পৌরবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট পৌরসভার রাস্তা দ্রুত সংস্কার ও প্রকৌশলী রিজভীর অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : 06:16:09 pm, Saturday, 3 May 2025