Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:58:27 pm, Tuesday, 17 May 2022
  • 150 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা এবং সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি।
সভায় বাগেরহাট প্রেসক্লাবকে আরও গতিশীল করার উদ্দেশ্যে ক্লাবের গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনীর জন্য প্রস্তাবনাসমূহ (১০ এর (ক) এবং ১৩এর (ক)) উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
সভায় বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির মেয়াদকাল ১ বছর থেকে উন্নীত করে ২ বছর করা হয় ও নির্বাচন প্রতি দুই বছর পরপর ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে এবং এবছর থেকে এই মেয়াদকাল কার্যকর হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
বিশেষ সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান, সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, ক্রীড়া সম্পাদক এস এম রাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, নির্বাহী সদস্য মো: ইয়ামীন আলী, তরফদার রবিউল ইসলাম, ফকির হাসান আলী, এস এস শোহান, আল আমিন খাঁন,  আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর

আপডেট টাইম : 08:58:27 pm, Tuesday, 17 May 2022