Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:00:34 am, Monday, 16 December 2024
  • 97 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ।

বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামের সঞ্চলনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, নীহার রঞ্জন সাহা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি এস এম রাজ,সহ সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল
হক, দপ্তর ও গ্রন্থগার সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আমিরুল হক, ক্রীড়া সম্পাদক আল আমিন খাঁন, নির্বাহী সদস্য শেখ হেমায়েত হোসেন, মোঃ ইয়ামীন আলী, আবু সাঈদ শুনু,সদস্য ফকির হাসান আলী, মামুন আহম্মেদ প্রমুখ।

বাগেরহাট পুলিশ সুপার বলেন, বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা জন্যই এই আয়োজন। সাংবাদিক ও
পুলিশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পুলিশের বন্ধু সাংবাদিক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। কোন কারণে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে নষ্ট না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পুলিশ যাতে আরো জনবান্ধব হয়, সেই লক্ষে আমরা কাজ করবো।

তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। দেশের অগ্রগতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি ¯^াভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রণ করা ও সাধারন মানুষের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভার শুরুতে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

আপডেট টাইম : 12:00:34 am, Monday, 16 December 2024