Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:25:44 pm, Thursday, 18 August 2022
  • 180 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্টিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, আহসানুল করিম,বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, আলী আকবর টুটুল, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাংবাদিক ইয়ামিন আলী বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক প্রমুখ।বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ড বাঙ্গালী জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। হত্যার মাধ্যমে ওরা বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিতে চেয়েছিল। কিন্তু পারেনি, বাঙ্গালী জাতি যতদিন থাকবে বঙ্গবন্ধু তাদের মাথার মুকুট হয়ে থাকবে। সেই সাথে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট হ্যত্যার শিকার সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন সাংবাদিক এসএম সামছুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট টাইম : 06:25:44 pm, Thursday, 18 August 2022