স্ট্যাফ রিপোর্টার,বাগেরহাটঃ বাগেরহাট প্রেসক্লাব ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে আসেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তার সাথে থাকা কর্মীরা প্রেসক্লাবে একটি কক্ষ ও করিডোরে থাকা কিছু প্রেসক্লাবের নিজস্ব ছবি ভাঙচুর করে রাস্তায় ফেলে দেয়।
বাগেরহাট প্রেসক্লাবের একাধিক সাংবাদিক জানান্, রবিবার দুপুর ১টার দিকে বিএনপির নেতৃবৃন্দসহ শতাধিক লোকজন প্রেসক্লাবে মতবিনিময় করতে আসেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম। এসময় প্রেসক্লাব ভাবনের দোতালায় ঢুকে বিভিন্ন সময়ের তোলা সাংবাদিকদের নিজস্ব ছবি ভাংচুর শুরু করে। তারা প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি, উদ্বোধন, বিদেশ সফর ও অনুদান প্রদানকারীদের ছবি ও সভাপতি-সম্পাদকের নাম ফলক ভাঙচুর করে রাস্তায় ফেলে দেয়। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদও জানান। তারা জেলা বিএনপির আহবায়কের কাছে বিএনপির ওইসব নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এসময় জেলা বিএনপির আহবায়ক সাংবাদিকদের কাছে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এঘটনার পর বাগেরহাটে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও জানান সাংবাদিকরা।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাট প্রেসক্লাব ভাঙচুর
-
Md.Liton - আপডেট টাইম : 11:27:42 am, Monday, 19 August 2024
- 116 বার
জনপ্রিয় সংবাদ












