বাগেরহাট সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে উল্টে মনোয়ারা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। বুধবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুর এলাকার বেইলি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর তিন জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মনোয়ারা বেগম পিরোজপুরের মৃত হাবিবুর রহমানের স্ত্রী। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, দুর্ঘটনার পর আহত ১৫ যাত্রী বাস থেকে নিজেরাই বের হন। তাদের মধ্যে ১২ জন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুই সদস্য বাসের ভেতরে তল্লাশি করে কাউকে পাননি। হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাসটি উঠিয়ে পুনরায় তল্লাশি করা হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে বাস, নিহত ১
-
Md.Liton - আপডেট টাইম : 08:43:49 pm, Thursday, 31 March 2022
- 137 বার
জনপ্রিয় সংবাদ












