Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাড়ি বিক্রির পর ফ্রিজে মিলল ২০ বছর আগে উধাও কিশোরীর খণ্ডিত লাশ

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:45:48 pm, Sunday, 13 October 2024
  • 110 বার

আমার ডেক্স:গ্র্যান্ড জংশনের নতুন বিক্রি হওয়া এক বাড়ির ফ্রিজে পাওয়া দেহাংশগুলো এক কিশোরীর। ছবি: কেকেসিওগ্র্যান্ড জংশনের নতুন বিক্রি হওয়া এক বাড়ির ফ্রিজে পাওয়া দেহাংশগুলো এক কিশোরীর। ছবি: কেকেসিও
একটি বাড়ির ফ্রিজে কয়েক মাস আগে মিলেছিল মানব শরীরের মাথা ও দুই হাত। ডিএনএ পরীক্ষায় জানা গেছে ওই দেহাংশগুলো ১৬ বছরের এক কিশোরীর। প্রায় দুই দশক আগে নিখোঁজ হয়েছিল সে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের।

গত জানুয়ারির ১২ তারিখ এই দেহাংশগুলোর খোঁজ মেলে গ্র্যান্ড জংশনের নতুন বিক্রি হওয়া এক বাড়ির ফ্রিজে। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় দেহাংশগুলো কিশোরী আমান্ডা ওভারস্ট্রিটের, ২০০৫ সাল থেকে যে নিখোঁজ ছিল।

গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে মেসা কাউন্টি শেরিফ অফিস দেহাংশের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এতে আরও জানানো হয়, শহরের এক বাসিন্দা বিনা পয়সায় ফেলে রাখা ফ্রিজটি নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি। ফ্রিজটি নিজের বাড়ির জন্য আনতে গিয়ে তিনিই এটা আবিষ্কার করেন।

শেরিফ অফিস জানায়, নিখোঁজ হওয়ার সময় ওভারস্ট্রিটের আনুমানিক বয়স ছিল ১৬ বছর। ২০০৫ সালের এপ্রিল থেকে কেউ তাকে দেখেনি। সে ছিল বাড়িটির আগের মালিকের মেয়ে।

ওভারস্ট্রিট হারিয়ে গেছে এ বিষয়ে তখন পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে—এমন কোনো প্রমাণও মেলেনি। কিশোরীর নিখোঁজ এবং একে ঘিরে ডালপালা মেলা রহস্যভেদে তদন্ত চালানো হচ্ছে বলেও জানায় শেরিফের কার্যালয়।

ওভারস্ট্রিটের অন্তর্ধান সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে মেসা কাউন্টি শেরিফ অফিসের সঙ্গে যোগাযোগ করে সিএনএন।

এর আগে কর্তৃপক্ষ বলেছিল, তারা বিশ্বাস করে যে এ আবিষ্কারটি একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ এবং এলাকাবাসীর জন্য কোনো ক্রমাগত হুমকি ছিল না।

শেরিফের কার্যালয় মৃত্যুর কারণ চিহ্নিত করা সম্ভব হয়েছে কি না তা প্রকাশ করেনি।

এদিকে সিএনএনের সহযোগী সংস্থা কেজেসিটি সূত্রে জানা গেছে, একজন প্রতিবেশী নিখোঁজ হওয়ার আগে ওভারস্ট্রিটকে স্কুলের দিকে হেঁটে যেতে দেখেছিলেন।

জেমসন পেরেজ নামের ওই ভদ্রলোক বলেন, ‘শেষবার আমরা ছোট মেয়েটিকে যখন দেখেছিলাম তখন সে স্কুলে যাচ্ছিল।’

তিনি আবিষ্কৃত দেহাংশ সম্পর্কে বলেন, ‘আমরা চিন্তা করছিলাম এটা কে হতে পারে? একসময় ভাবতে শুরু করি, সেই ছোট্ট মেয়েটিকেই পাওয়া গেল না তো ওখানে (ফ্রিজে)?’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাড়ি বিক্রির পর ফ্রিজে মিলল ২০ বছর আগে উধাও কিশোরীর খণ্ডিত লাশ

আপডেট টাইম : 11:45:48 pm, Sunday, 13 October 2024