মামলার বাদী বিষ্ণুপুর শেখরা এলাকার মোজাহের সেখের ছেলে শেখ আবু বক্কার জানান, স্বামী-স্ত্রী পরিচয়দানকারী দুই প্রতারক বুধবার বেলা ১১টার দিকে কোড়ামারা বাজারে আমার দোকানে এসে একাধিক মোবাইল নম্বর দিয়ে বিকাশে মোট ৯২ হাজার টাকা দিতে বলে এবং কান্নাকাটি করে। তাদের মায়ের চিকিৎসার জন্য এ টাকা জরুরিভাবে পাঠাতে হবে বলে জানায়। তাদের লোক টাকা নিয়ে আসছে বলে জানায়। ফলে অগ্রিমভাবে ওই টাকা বিকাশ করলেও তাদের লোক আর টাকা নিয়ে আসে না। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় মিজান মোল্লা ও নুরজাহানকে আটক করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন জানান, আমরা দুই প্রতারককে হাতেনাতে আটক করি। এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানার এসআই মিনহাজ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের দুইজনকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে বিস্তারিতভাবে জানাতে না পারলেও একটি মামলা হয়েছে এবং আসামিদের আদালতে চালান করা হয়েছে বলে জানান।
Md.Liton 











